বাংলাদেশের দ্বীপ ও হাওরে ইন্টারনেট সংযোগ প্রকল্পে ডেনমার্কের আগ্রহ

৪ মার্চ, ২০২১ ২১:৪৬  
দেশের দ্বীপ ও হাওর অঞ্চলে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়ার মিশনে বাংলাদেশকে সার্বিক সহায়তায় আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক। বৃহস্পতিবার রাতে আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে এই আগ্রহের কথা জানিয়েছেন ডেনমার্কে রাষ্ট্রদূত উইনি ইস্ট্রআপ পিটারসন। বৈঠকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব উপস্থিত ছিলেন। বৈঠকে ‘ডিজিটালাইজেশন আইল্যান্ড, বিল অ্যান্ড হাওর’ প্রকল্পের খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে কীভাবে ডেনমার্ক বাংলাদেশকে সহায়তা করতে পারে সে বিষয়টিও উঠে আসে।